রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বিক্ষিপ্ত মনের বিন্যস্ত শব্দেরা - ৪

 


সুগন্ধির প্রতি আমার আসক্তি ছোট থেকেই। ছোটবেলায় আমার দাদী বলতেন, ফুলের গন্ধ শুকিয়ে নাকি আগুন্তকঃ শিশুদের ধরে নিয়ে যায়। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে কখনো সেই শিশু ফেরে আবার কখনো ফেরেই না।

এবার আসি বড় বেলায়, দেখি টাকার গন্ধে স্বেচ্ছায় মানুষ পা পাড়ায় কতদিকে। টাকার কাছে অনায়াসে বিকিয়ে দেয় বোধ। আর এমনিতে টাকা নিজেই ম্যাজিশিয়ান।

আজও সুগন্ধির প্রতি আমার আসক্তি একই। দুর্গন্ধ আমারও চরম অপছন্দের। ছোটবেলায় টাকা শুঁকেছিলাম, ভালো লাগেনি। টাকাতেও দুর্গন্ধ থাকে।


লেবেলসমূহ:

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম