বিক্ষিপ্ত মনের বিন্যস্ত শব্দেরা - ২
নাগরিক জনপদ ঘুমিয়ে গেলে গরম জল গিলতে গিলতে ভাবি বড় আটপৌরে জালে প্যাঁচিয়ে যাচ্ছে জীবন। আরও, আরও কিছু এগুলেই বুঝি আমাকে কফিন বন্দি করবে এক গর্ভবতী মাকড়সা। কার্ কিংবা কোন্ অভিশাপে এ-নিয়ে আগ্রহহীন তবে আমার মতো একদিন মাকড়শার কঙ্কাল নিয়ে নাড়াচাড়া করবে কেউ অথবা অন্যকিছু।
আপাতত ভাবনার ডগাটা মুড়িয়ে চেপে ধরছে ঘুম। জিয়লমাছের মত ভাবনার প্রাণ আরও একটি রাত, আরও একটি সকাল পাক অন্কুরোদগমের জন্য।
লেবেলসমূহ: বিক্ষিপ্ত মনের বিন্যস্ত শব্দেরা


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম