সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

উড়োচিঠি - ১৫


জীর্ণ পাতারা ঝরেছে তবু নতুন কুঁড়ির খোঁজ কোকিলই জানে না ঠিকঠাক। ফাগুনের প্রথম প্রহরেই অভিমানী হৃদয়ে আমিতো কেবল নীচে দাঁড়িয়ে-বসে ঝরে পড়ার শব্দ শুনি। হাওয়ায় ভেসে আসে না ডাক তবু বিষন্ন প্রতীক্ষার অধ্যবসায়ে আপনমনে পুড়ে চলি আনমনা।

ভাঙবে কি ঘুম তোমার? হাতের কাজ সেরে হবে কি সময় দুদণ্ড? 

পরিযায়ী পাখিরা নিচ্ছে প্রস্তুতি নতুন গন্তব্যের। আমারও বড় সাধ হয় উড়ে যেতে অজানার খোঁজে। চেনাজানায় মামুলি হয়ে গেছি বড্ড! ভাল্ লাগে না আর! হোক বৈরী, নতুন পরিবেশে খুঁটবো তবু যাতনা বিহীন সুখ।

একবারই যদি বলি, সঙ্গী হবে?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম