বিক্ষিপ্ত মনের বিন্যস্ত শব্দেরা - ১
কিশোর বয়েস থেকেই শুরু অন্য রকম জীবনের। বাসাটাকে যেন মনে হয় পুলিশ ফাঁড়ি! চোর-পুলিশ খেলার হাতেখড়ি তখনই। বড়রা সব তখন কেউ শার্লক হোমস কেউবা ফেলুদা বা মাসুদ রানা, কেউ আবার মিতিন মাসি বা গার্গী। এতো গ্যালো ঘরে।
বাইরে শুভাকাঙ্ক্ষীদের বিপরীতে থাকে মীরজাফর, জগৎ শেট, ঘষেটি বেগম আর খন্দকার মোশতাক।
দুপক্ষের বিচক্ষণতায় বাসায় ধরা খায় ব্যক্তিগত নাটক। ধীরে ধীরে আবিস্কৃত হয় শার্টের পকেটে শুকনো ফুল, থেকে যাওয়া আঠা হালকা টিপ, না দেয়া চিরকুট।
লুকোনো প্রেম একটু একটু করে পিছলে জানাজানি হয়ে যায় দুপাড়ে।
শুরু হয় আরেক রকম জীবন। টিকটিকির চোখ আর উচ্চ আদালতের সিদ্ধান্ত হৃদয় কে নিংড়ানো শুরু করে। থমকে থাকা দুঃসহ দুপুর পেড়িয়ে রাত গাঢ় হয়, পাল্টে যায় ক্যালেন্ডার। সভ্যতার নখের আঁচড়ে ক্ষতের কুয়োয় গোপন বাক্সে জেগে থাকে স্বপ্ন। রাত পেড়িয়ে ডেকে ওঠে ভোর। পৃথিবীকে প্রদক্ষিণ করে সুর্য। হঠাৎ আবিস্কৃত হয় সময়ের সাথে পাল্টানোর বিধান কিংবা কারো দোষে বিস্ফোরিত হয় স্বপ্নের বাক্স, দশদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্বপ্ন চূর্ণ। শুরু হয় অন্য আরেক জীবন। নিজের ক্ষত বুক নিজেই ড্রেসিং দিয়ে ঘুড়ে দাঁড়ানোর লড়াই। তখন ঐশী গ্রন্থ থেকে মন ডারউইনের যুক্তিতে স্বস্তি পায়। ভালোবাসা হয় প্রগতির পথে বিজ্ঞানের সাথে, মানবতার সাথে। বিরোধ বাঁধে বৈষম্যপূর্ণ পুঁজির সাথে। ভলোবাসা রুপ পাল্টায়। ভেতর থেকে ক্রমান্বয়ে জাগিয়ে তোলে আপোষহীন সমাজ সচেতন অন্য এক অনন্য মানুষকে।
আমাদের আগামীদিনের বিপ্লবীদের প্রেমিক হওয়া জরুরি।
লেবেলসমূহ: বিক্ষিপ্ত মনের বিন্যস্ত শব্দেরা


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম