কথোপকথনঃ ভালোবাসি
- তোমার মুখে একটি কথা
খুব শুনতে ইচ্ছে করে।
- এতো কথা বলা হয়ে গেল
আরও কত কথা বলবো বলে বসে আছি
আর তুমি কিনা মাত্র একটি কথা শুনতে চাও!
- এতদিন গেল, কতটা সময় পার করলাম
অথচ একটি কথাই তুমি বললে না আজও!
- আজ আমি প্রসন্ন চিত্তে আছি।
নির্দ্বিধায় বলো হে প্রিয়, কোন্ সে কথা?
- আগেই ফাজলামো শুরু করলে?
- একদমই না, আমি সিরিয়াসলি বলছি।
- একবার বলো না, ভালোবাসি।
- তুমি আগে বলো।
- ভালোবাসি, ভালোবাসি।
- আচ্ছা।
- কি হলো?
- জানলাম।
- ভালোবাসি।
- হুম।
- ভালোবাসি!
- তো কি?
- পারলে এমনটা বলতে?
- কিসের মাঝে কি!
আমার যে শুনতেই ইচ্ছে করছিল।
লেবেলসমূহ: কথোপকথন


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম