কথোপকথনঃ ইচ্ছে
- মাঝে মাঝে ভাবি আর হাসি!
- কেন জানতে পারি?
- কত কী যে ইচ্ছে করে আমার!
- কি কি শুনি?
- এই যেমন...
- শঙ্খচিল?
- করতো, এখন প্রকট অন্য কিছু!
- জয়প্রিয় কবি হতে?
- কবি! মাঝে মাঝে মনে হয়-
কবিতাই কি আমাকে খেলো!
- স্ববিরোধীতা?
- তাও না। বরং ভাবনা আরও পোক্ত হয়েছে।
কবিতায় আঙুরের থোকার মতো ঝুলে
থাকে সুন্দর। কথিত সাধারণ মানুষ একদিন
কবিতার স্বাদ পাবে, এরমধ্য দিয়েই পাবে
সুন্দরের খোঁজ। সুন্দর ছুঁয়ে চিনবে সত্যি।
জানবে- ঈশ্বর, স্বর্গ, ধর্ম, ব্যবসা, বিশ্বব্যাংক,
উন্নয়ন, নেতা, নির্বাচন, গণতন্ত্র, সাম্যবাদ।
- ভারীক্কি স্বপ্ন, থাক।
আর কি কি যেন ইচ্ছে করে?
- ইচ্ছে করে!
- হুম!
- ইচ্ছে করে...!
- কী?
- তোমার প্রেমিক হতে।
- কবির এই বুঝি চরিত্র?
- পাড়ার যে বড়ভাই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন
তার চরিত্র খুবই ভালো। বিয়ে করে ফেলো।
- বাহ্! রাগলে আপনাকেও বেশ লাগে তো দেখতে!
লেবেলসমূহ: কথোপকথন


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম